বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বন্দরে ইয়াবাহসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১১৯০ টাকা ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। বুধবার (৩ এপ্রিল) বিকালে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো, মো রনি(২২), মো. আশরাফুল ইসলাম মামুন (২৮), মো. সবুজ (৩২)। তাদের তিন জনের বাড়িই বন্দর থানায়।

র‌্যাব জানায়, গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ১১৯০ টাকা ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, উল্লেখিত আসামীরা উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিলো বলে জানা যায়। তাদের বিরুদ্ধে বন্দর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT