নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সুষ্ঠু ও সুন্দর স্নান উৎসব করার লক্ষ্যে সকলের সহযোগীতা চাই : শিপন

সুষ্ঠু ও সুন্দর স্নান উৎসব করার লক্ষ্যে সকলের সহযোগীতা চাই : শিপন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আাগামী ১২ ও ১৩ই এপ্রিল  স্নান উৎসব সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে নগরীতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ শনিবার বিকাল ৫ টার দিকে শহরে দরিদ্র ভান্ডার কালী মন্দিরে এ আয়োজন করা হয়।

মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান কমিটির সভাপতি বাবু সরোজ কুমার সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহাতীর্থ স্নান কমিটির সাধারণ সম্পাদক বাবু সুজিত কুমার সাহা, মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।

মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেছেন, আগামী ১২ এপ্রিল শুক্রবার সকাল ১১ ঘটিকা হইতে ১৩ এপ্রিল শনিবার সকাল ৮:৪৫ পর্যন্ত লাঙ্গলবন্দ তিথিতে স্নান উৎসব অনুষ্ঠিত হইবে। সুষ্ঠু ও সুন্দর স্নান উৎসব করার লক্ষ্যে সকলের সহযোগীতা চাই। আগামী স্নান উৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সকল সেবা ক্যাম্পের সভাপতি, সাধারণ সম্পাদক ও হিন্দু নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ মহানগর পূজা কমিটির সভাপতি দীপক সাহা, নারায়ণগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই দে, জেলা পূজা কমিটির সহ সভাপতি ননী গোপাল সাহা, মহানগর পূজা কমিটির সহ সভাপতি অরুন দাস, যুগ্ম সম্পাদক ও সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস, জেলা পূজা কমিটির সাবেক প্রচার সম্পাদক রিপন ভাওয়াল, হিন্দু সংস্কার সমিতির সভাপতি কমলেস সাহা, সাধারণ সম্পাদক বিষ্ণু পদ সাহা, পুলক কান্তি গোষাল প্রমুখ।

এ সময় সভায় বিভিন্ন সেবা ক্যাম্পের বক্তারা বলেন, ২০১৫ সালে দূর্ঘটনার পর অর্থাৎ ২০১৬/১৭ ও ১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং লাঙ্গলবন্দ স্নান এলাকা উন্নয়নের জন্য বিশাল পরিমান অর্থ বরাদ্দ করাতে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে উল্লেখিত বিগত ২০১৭/১৮ সালে মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৫ আসনের সেলিম ওসমানের দিক নির্দেশনা এবং জেলা প্রশাসক ও জেলা পুলিশ সহ সর্বস্তরের সরকারী সংস্থাগুলির সহযোগীতা যেভাবে স্নান উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক এই ভাবেই বর্তমান ২০১৯ সালে স্নান উৎসব অনুষ্ঠিত হয়, সেজন্য সকলের সহযোগীতা কামনা করেন।

সোনারগাঁ পূজা কমিটি, সিদ্ধিরগঞ্জ পূজা কমিটি, বন্দর পূজা কমিটি, ফতুল্লা পূজা কমিটি, মহানগর পূজা কমিটি, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসবের সভাপতি সরোজ কুমার সাহা ও সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সভা শেষে সকলের সম্মতিক্রমে মহাতীর্থ লাঙ্গলবন্দের ৭১ সদস্য কমিটি ঘোষনা করা হয়।

এছাড়া লাঙ্গলবন্দের বিভিন্ন ২৬টি সেবা ক্যাম্পের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রী শ্রী লালজি মন্দিরের সত্য নারায়ণ চৌধুরী, শ্রী শ্রী শিব মন্দিরের শান্তি রঞ্জন দাস, মানব কল্যাণ সংঘের সত্যজিত পাল, একতা যুব সংঘের শ্রী তপন বিশ্বাস, দেওভোগ আখড়ার বাদল সাহা, শ্রী শ্রী অনুকূল ঠাকুর আশ্রমের শ্রী মানিক দাস, ১নং ঢাকেশ্বরী মিলন সংঘের মানিক রাম কানু, শ্রী শ্রী রাম ঠাকুর সেবা সংঘের বিপ্লব কুন্ডু, নারায়ণগঞ্জ সেবক সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র দাস, জাগো হিন্দু পরিষদের সুজন দাস, হিন্দু মহাজোটের সভাপতি এড. রঞ্জিত চন্দ্র দে, বাংলাদেশ জাতীয় হিন্দু সংস্কার সমিতির দীপক কুমার পাল, শ্রী গুরু সংঘের নির্মল বাবু, সাধু নাগ মহাশয় আশ্রমের শ্যামল দত্ত, সত্যধাম আশ্রমের বিপ্লব কুন্ডু, সোনারগাঁ পূজা কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সিদ্ধিরগঞ্জ থানা পূজা কমিটির আহবায়ক শিশির ঘোষ অমর, ফতুল্লা থানা পূজা কমিটির প্রদীপ কুমার মন্ডল ও অরুন দাস, বন্দর থানা পূজা কমিটির সভাপতি শংকর দাস, সাধারণ সম্পদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, শ্যামল কুমার সাহা, হিমাদ্রী সাহা হিমু, অরুন দেবনাথ, তপন গোপ সাধু, কৃষ্ণ আচার্য্য, পলাশ চন্দ্র সূত্রধর, তপন ঘোষ, লিটন ঘোষ, রাম প্রসাদ চক্রবর্তী, ব্রজন দাস, বিধু চন্দ্র হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT