নারী রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে বিতাড়িত

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতন করে বাড়ী থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৩ মার্চ শনিবার সকালে উপজেলার কায়েতপাড়া উইনিয়নের বরুনা এলাকায় এ ঘটনা ঘটে।

রেখা আক্তারে পিতা আবু সাইদ জানান, গত ১৯ বছর পূর্বে বরুনা এলাকার শফিকুল মিয়ার ছেলে শাহিন মিয়ার সঙ্গে তার মেয়ে রেখা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় স্বর্নালংকার ও নগদ টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল দেওয়া হয়।

গত কয়েকদিন ধরে যৌতুকের টাকার জন্য তার স্ত্রীকে চাপ প্রয়োগ করে। স্বামীর দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় তার স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিলে সে তার পিতার বাড়ি চলে আসে। এ ঘটনায় রেখা আক্তারের পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT