নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জেলা আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

জেলা আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রবিবার (১৭ মার্চ) সকালে নগরীর ২নং রেলগেইস্থ আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে কার্যালয়ের ভেতরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ হোসনে আরা বেগম বাবলী, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, প্রচার সম্পাদক এমএ রাসেল প্রমুখ।

আলোচনা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।

About the author

SOFT PRO IT