সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে পুলিশ সোর্সের রহস্যজনক মৃত্যু

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে পুলিশ সোর্স আল আমিনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১৭ মার্চ) সকালে উপজেলার সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকার একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আল-আমিন দীর্ঘদিন ধরে সোনারগাঁ থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করে আসছিল। রোববার সকালে এলাকাবাসী ওই এলাকার পার্শ্ববর্তী লিচু বাগানের একটি গাছের সঙ্গে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় আল আমিনের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উৎঘাটনে পুলিশ কাজ করছে।

About the author

SOFT PRO IT