সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে তক্ষকসহ দুই পাচারকারী আটক

সিদ্ধিরগঞ্জে তক্ষকসহ দুই পাচারকারী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে বিলুপ্ত বন্যপ্রাণী তক্ষকসহ পাচারকারী দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে আটকদের গতিবিধি সন্দেহ হলে এএসআই মিলন মোল্লা তাদের আটক করেন। এসময় তাদের হাতে থাকা টিস্যু কাপড়ের শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে তক্ষকটি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলো, নারায়ণগঞ্জ সদর থানার মোহাম্মদ আলীর ছেলে মো. হোসেন ও চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার ধেররা এলাকার আলী নেওয়াজ চৌধুরীর ছেলে জহির চৌধুরী।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ সদর থানার শহিদনগর এলাকার আলী হোসেন নামে এক ব্যক্তির কাছে এ তক্ষকটি নিয়ে যাচ্ছিল আটকরা। তার কাছে পৌঁছে দিলে তারা ৫০ হাজার টাকা পেতো।

About the author

SOFT PRO IT