রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শশুরের বিরুদ্ধে মেয়ের জামাইকে কুপিয়ে জখমের অভিযোগ

কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে মাদক কেনার টাকা না দেওয়ায় মেয়ের জামাই মানিক মিয়াকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শশুরের বিরুদ্ধে। শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার ইছাপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মানিক মিয়া জানান, গত ৩ বছর আগে টেকনোয়াদ্দা এলাকার আরজু মিয়ার মেয়ে স্মৃতি আক্তারকে বিয়ে করেন মানিক মিয়া। বিভিন্ন সময় তার শশুর আরজু মিয়া তার মেয়েকে দিয়ে তার কাছে মাদক কেনার টাকার জন্য চাপ প্রয়োগ করতো। শণিবার সকালে  আরজু মিয়া মাদক কেনার টাকা চাইলে মেয়ের জামাই মানিক মিয়ার সঙ্গে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আরজু মিয়া তার মেয়ের জাইকে কুপিয়ে জখম করে। মানিক মিয়ার ডাক-চিৎকারে মা ফিরোজা বেগম ও ভাবি মৌসুমি আক্তার এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, এ ধরনের ঘটনা আমার জানা নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT