সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : জাতিরজনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ৬ই মার্চ (বুধবার)উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে  ১৭ মার্চে জাতির পিতার ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চের মহান স্বাধীনতা দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের বিভিন্ন কার্যকরী কর্মকান্ড ও অনুষ্ঠানসূচী আলোচনা করা হয়।

সভায় এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি), জনাব বি.এম রুহুল আমিন রিমন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার জনাব ওসমান গনি, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক জনাব সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, উপজেলার সকল সরকারি বিভাগের কর্মকর্তাবৃন্দ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

About the author

SOFT PRO IT