নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন : আনোয়ার হোসেন

ওবায়দুল কাদের বঙ্গবন্ধু‘র আদর্শের সৈনিক ছিলেন : আনোয়ার হোসেন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের-এর রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ মঙ্গলবার বিকালে শহরের ২নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আয়োজন করা হয়েছে।দোয়া মাহফিলে সভাপতি বক্তব্যকালে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, ছাত্র-জীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন ওবায়দুল কাদের । তিনি ১৯৭৫ সালে ১৫ই আগষ্ট জাতির জনকের হত্যার প্রতিবাদ করতে যেয়েই  দীর্ঘদিন কারা নির্যাতন ভোগ করেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক ছিলেন।

তিনি আরো বলেন, ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার প্রতিবাদ করতে গিয়ে দীর্ঘদিন তাকে কারাভোগ করতে হয়। তার রোগ মুক্তি কামনায় আজ সারা দেশে দোয়া করা হচ্ছে। আমরা এ নেতার  সুস্থতা কামনা করছি। তিনি  যেন দ্রুত সময়ে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে, দেশ ও জাতির জন্য আত্মনিয়োগ করে যেতে পারে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

হাফেজ মাওলানা মো: আতিকুজ্জামান এর পরিচালিত দোয়ায় ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা সহ সমগ্র মুসলিম উম্মাহ এর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মো: রোকন উদ্দিন আহম্মেদ, আহসান হাবিব, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, রফিকুল ইসলাম, সানোয়ার হোসেন, আতাউর রহমান, সাজ্জাদ হোসেন সেলু, জালাল উদ্দিন জালু, এসএম পারভেজ সহ নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।

About the author

SOFT PRO IT