বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৬

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৬
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ৪৭পিছ ইয়াবা ও ২কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। সোমবার (৪ মার্চ) রাতে পুলিশের বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়।

ধৃতরা হচ্ছে, বন্দর থানার নবীগঞ্জ এলাকার মৃত সামসুদ্দিন মিয়ার ছেলে মো. রানা, একই এলাকার মৃত আ. মালেক মিয়ার ছেলে মোহন, দেওয়ানবাগ এলাকার মৃত আ. হক মিয়ার ছেলে মো. পলাশ, কুড়িপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে ফয়সাল, ফুলহর এলাকার ফারুক হাওলাদারের ছেলে মিঠু এবং বন্দর এলাকার ফারুক মিয়ার ছেলে হৃদয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৪ টি মামলা এন্ট্রি করা হয়েছে৷

জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হুসাইনের নেতৃত্বে থানার নবীগঞ্জ মিনারবাড়ি এলাকা হতে রানা ও মোহনকে ২কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। একই রাতে বন্দর থানার এএসআই হুমায়ূনের নেতৃত্বে বন্দর রেললাইন এলাকা হতে হৃদয়কে ১০পিছ ইয়াবা ও এসআই সায়েদুল ইসলামের নেতৃত্বে পলাশকে ১৭পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপরাপর অভিযানে এএসআই কামরুলের নেতৃত্বে থানার কুড়িপাড়া এলাকা হতে মিঠু ও ফয়সালকে ২০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

ধৃতদের মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT