বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ধর্ষক সোহাগ আটক

বন্দরে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ধর্ষক সোহাগ আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরের ৬ বছরের শিশুকে বলাৎকারের মূল হোতা লম্পট  সোহাগ (২৮) কে আটক করেছে বন্দর থানা পুলিশ। ২২ ফেব্রুয়ারি শুক্রবার রাতে বন্দর থানার এসআই মাহফুজ রানার নেতৃত্বে থানার কল্যান্দী এলাকা হতে তাকে আটক করা হয়। আটককৃত সোহাগ থানার কল্যান্দী নয়ানগর এলাকার ইসমাঈল মিয়ার ছেলে।

জানা গেছে,  শুক্রবার দুপুরে কল্যান্দী এলাকার গোলাপ হোসেনের মাদ্রাসায় পড়ুয়া ৬ বছরের শিশু নয়ানগর এলাকায় বাড়ির সামনে খেলা করছিলো। রাস্তায় একা পেয়ে লম্পট সোহাগ শিশুটিকে বিলে গরু চড়ানোর কথা বলে ফুসলিয়ে কল্যান্দি ধোপাখোলা বিলের দক্ষিনে ফসলী জমির নির্জণ স্থানে তার ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক বায়ু পথে বলাৎকার করে। পরে শিশুটি বাড়িতে এসে কান্নাকাটি করে তার বাবা মাকে বিষয়ে অবহিত করে।

শিশুটির মা শুক্রবার রাতেই বন্দর থানায় ধর্ষক সোহাগকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা এন্ট্রি করেন। যার নং ৫ ১(২)১৯ ইং।  আটককৃত লম্পট সোহাগকে ২৩ ফেব্রুয়ারি শনিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT