সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে লবণবোঝাই ট্রাকে ৬ হাজার পিস ইয়াবা সহ আটক ৩

সিদ্ধিরগঞ্জে লবণবোঝাই ট্রাকে ৬ হাজার পিস ইয়াবা সহ আটক ৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লবণবোঝাই ট্রাক থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। ২২ ফেব্রুয়ারি শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকা থেকে তাদের আটক করা হয়। ২৩ ফেব্রুয়ারি শনিবার বিকালে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এক সংবাদ বিবৃতে এ তথ্য জানান। আটকরা হলেন- ফজুল (৪৫), শ্যামল হাওলাদার (৪২) ও সাদ্দাম হোসেন (৩৫)।

এক  সংবাদ বিবৃতে উল্লেখ করা হয়, শুক্রবার কক্সবাজারের টেকনাফ থেকে একটি ট্রাক লবণ নিয়ে রাজধানীর মিরপুর আসছিল। ইয়াবা পাচারকারিরা লবণের বস্তার ভেতরে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রেখে রাজধানীতে চালান নিয়ে আসছিল। খবর পেয়ে র‌্যাব-১১ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় ট্রাকটি পৌঁছালে র‌্যাব চ্যালেঞ্জ করে ট্রাকটি আটক করে তল্লাশি করে। পরে তল্লাশি চালিয়ে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা র্দীঘ দিন ধরে ঢাকার কেরানীগঞ্জের এক ডিলারের ইয়াবা পরিবহন করে আসছে। তারা ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মূলত ইয়াবা পরিবহন করে থাকে।

About the author

SOFT PRO IT