নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরের ২৩ ও ২৪নং ওয়ার্র্ডে রাস্তার দুইপাশের ফুটপাতে থাকা অবৈধ দখলধারীদের উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। রোববার সকাল থেকেই ওয়ার্ডের নবীগঞ্জ টি হোসেন রোড থেকে এ অভিযান পরিচালিত হয়। পরে পর্যায়ক্রমে নবীগঞ্জ বাজার,কামালউদ্দিন মোড়,বাসষ্ট্যান্ড,কদমরসুুল এলাকায় রাস্তার দু’পাশের ফুটপাত দখল করে ইট বালু ও নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন সরঞ্জামাদি বুলডোজারের সাহায্যে অপসারণ ওও জব্দ করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্যানেটারী ইন্সপেক্টর আলমগীর হীরণের নেতৃত্বে উচ্ছেদাভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাসিক মেয়র এর পিএস আবুল হোসেন,কনজারভেশন ইন্সপেক্টর রাশেদুল ইসলাম,সুপার ভাইজার মোখলেছুর রহমান ও আনিছুর রহমান।



