সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ইউএনওকে বিদায়ী শুভেচ্ছা

সোনারগাঁয়ে ইউএনও’কে বিদায়ী শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) :  সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম পদোন্নতি পেয়ে গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা ও উপজেলা প্রশাসন বিদায় সংবর্ধনা জানিয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ সভা কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা ও নতুন ইউএনওকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নুর জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন, শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিব, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার প্রমূখ।

About the author

SOFT PRO IT