নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তিন কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

তিন কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রুপগঞ্জে জোসনা বেগম (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার তারাবো রোডস্থ এলাকায় মাদক বিরোধী অভিযানে তাকে আটক করা হয়। জোসনা বেগম কিশোরগঞ্জ বরখার চর গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসাইন দুলালের স্ত্রী।

র‌্যাব-১১ সিপিএসসি এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। জসিম উদ্দীন চৌধুরী জানান, জোসনা বেগম দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া সীমান্ত এলাকা থেকে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন কৌশলে নিয়ে এসে নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীসহ এর আশপাশ এলাকায় সরবরাহ করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামী জোসনা বেগম(৪৩) এর বিরুদ্ধে ব্রাহ্মনবাড়ীয়া সদর মডেল থানা ও কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

About the author

SOFT PRO IT