রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ট্রাক্টরের চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

রূপগঞ্জে ট্রাক্টরের চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে আয়মন হোসেন নামে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্ নিহত হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কাঞ্চন-বিরাবো সড়কের বিরাবো এলাকায় ঘটে এ ঘটনা। সে বিরাবো এলাকায় কামাল হোসেনের ছেলে ও তারাইল দাখিল মাদ্রাসার ছাত্র।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী ট্রাক্টরের চাপায় পিষ্ট হয় তারাইল দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্ আয়মন হোসেন (১২)। গুরুতর আহত অবস্থায় তাকে আশিয়ান হাসপাতালে নিয়ে গেলে কর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

About the author

SOFT PRO IT