অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রহস্যজনক মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( চাঁদপুর প্রতিনিধি ) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামবাদ ইউনিয়নের গৃহবধু সুমাইয়া বেগম (২০) ১১জানুয়ারী সোমবার রাতে পর মারা যায়। তার মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সুমাইয়ার স্বামীর পরিবার বিষয়টি আত্মহত্যা দাবী করলে এলাকার অনেকে বিষয়টি হত্যা বলছেন। কেউ কেউ বলেছেন, সুমাইয়াকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ঘটনার পরপরই স্বামী রাঙ্গা শিবলী পালিয়ে যায়। রাঙ্গা শিবলী বাংলাদেশ চলচ্চিত্রে খল নায়কের অভিনয় করে থাকেন।

মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামবাদ গ্রামের মৃত হাশেম খন্দকারের ছেলে রাঙ্গা শিবলী (৩২)। শিবলী এর আগেও একটি বিয়ে করেছিল বেলতলীতে। সেই বউকে বহুবার মারধর, বিচার-আচার অবশেষে বিবাহ বিচ্ছেদ ঘটে। শিবলী প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেনা।

নিহতের ননদ পারুল জানান, আমি মৃত্যুর খবর শুনে এসেছি। এসে দেখি লাশ খাটে শোয়ানো। এসে শুনতে পেরেছি ওড়না কেটে তার তার ঝুলন্ত লাশ নামিয়েছে।

খোজ খবর মতে, রাঙ্গা শিবলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। উপার্জন করার মতো কোন কাজ না করলেও দিব্বি চলছে তার সংসার। কিছুদিন পূর্বে পুলিশ ডাকাতি মামলায় তাকে গ্রেফতার করেছিল। বেকারত্ব গোছাতে গিয়ে রাঙ্গা শিবলী সমাজে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত বলে একাধিক সূত্রে জানা গেছে। তার রয়েছে অপরাধ জগতের সাথে জড়িত একটি সিন্ডিকেট বাহিনী।

রাতেই মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন ও থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম মোস্তফা ঘটনাস্থলে পৌঁছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে পুরো বিষয় জানা যাবে।

About the author

SOFT PRO IT