নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

কাঁচপুরে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাঁচপুরে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ের কাঁচপুরে ২৮০ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১১ হাজার ৩ শত ৯০ টাকা সহ ওমর ফারুক, বিউটি আক্তার, সাদ্দাম হোসেন ও শহিদুল ইসলাম নামে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় মতিন খান প্লট আব্দুর রাজ্জাক মঞ্জিলের ৫ম তলার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডিবি এর এসআই ওসমান গনী বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত ওমর ফারুক ওরফে রুবেল মিয়া বন্দর উপজেলার মুরাদপুর গ্রামের শফি আলমের ছেলে ও বিউটি আক্তার কাঁচপুর বড় চেঙ্গাইন গ্রামের শফিউল্লার স্ত্রী। তারা কাঁচপুর সোনাপুর এলাকায় মতিন খান প্লট আব্দুর রাজ্জাক মঞ্জিলের ৫ম তলার একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিলো বলে অভিযোগ রয়েছে। তাদের সহযোগি মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন ওরফে মাইনুদ্দিন লস্কর কুমিল্লার সদর দক্ষিন থানার সুতানগর গ্রামের মৃত আব্দুল আজিজ লস্করের ছেলে এবং শহিদুল ইসলাম সোনারগাঁয়ের কাজিরগাঁও এলাকার মাজহারুল হকের ছেলে।

About the author

SOFT PRO IT