নারায়ণগঞ্জ নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটকনববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে নাঈমা (১৮) নামে সদ্য বিবাহিত এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী শহিদুল ইসলামকে (৩০) আটককরা হয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের হান্নানের বাড়ি থেকে গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাসখানেক পূর্বে শহিদুল ইসলামের সাথে নাঈমার বিয়ে হয়। শহিদুল খুলনা জেলার রূপসা থানার তালিমপুরের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন শাহ্ পারভেজ জানান, সকাল সোয়া ১১টার দিকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানায় আনা হয়েছে।

About the author

SOFT PRO IT