অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বদলগাছীতে শিশুবরণ উৎসব

বদলগাছীতে শিশুবরণ উৎসব
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) : নওগাঁর বদলগাছী উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির শিক্ষার্থীদের বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর কে.সি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ, প্রাক্তন শিক্ষার্থী আনোয়ার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT