সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে অজ্ঞাত (৩৬) এক যুবকের নাক মুখ থেতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি)  বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাক থেকে লাশটি উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা বালুর ঘাট এলাকায় নদীতে একটি অজ্ঞাত লাশ ভাসতে দেখে পুলিশকে খবরদেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

ধারনা করা হচ্ছে, কেবা কাহারা যুবকটিকে অন্যত্র হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। লাশটি ভাসতে ভাসতে চরহোগলা এলাকার এসেছে। অজ্ঞাত যুবকটিকে হত্যা করা হয়েছে না অতœহত্যা করেছে ময়না তদন্ত রিপোর্ট আসলে বলতে পারব।

About the author

SOFT PRO IT