রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জ ছাত্রলীগের কমিটি ঘোষণা

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ফয়সাল আলমকে সভাপতি ও মো. মাসুম ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী এগার সদস্য বিশিষ্ট। শুক্রবার (১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন তানজির আহমেদ খান, নাজমুল হাসান সবুজ, মোহাম্মদ ইমন। যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম খোকন ও সাদ্দাম হোসেন তপু এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. মামুনুর রশীদ, মিরাজ মোল্লা, রুবায়েত হাসান রাকিবকে। দপ্তর বিষয়ক সম্পাদক করা হয়েছে সেলিম মাহমুদকে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানীর উপস্থিতিতে গঠিত এই কমিটি প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আজিজুর রহমান আজিজ জানান, আগামী ১ বছরের জন্য রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এরাই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

About the author

SOFT PRO IT