অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

লাশের বুকে চিরকুট : ধর্ষণের পরিণতি ইহাই

লাশের বুকে চিরকুট : ‘ধর্ষণের পরিণতি ইহাই’
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : ঝালকাঠির রাজাপুরে রাকিব নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের একটি পরিত্যক্ত ভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাকিব পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের বাসিন্দা এবং ভান্ডারিয়া থানার এক স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

রাজাপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মঈদুদ্দিন জানান, দুপুরে রাকিবের মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। নিহতের বুকে একটি কাগজের চিরকুটে লেখা রয়েছে আমি পিরোজপুরের ভান্ডারিয়ার (মেয়েটির নাম দেয়া হলো না) ধর্ষক রাকিব। ধর্ষণের পরিণতি ইহাই। ধর্ষকরা সাবধান। হারকিউলিস।

তিনি আরও জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT