রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে বরপা লিটল ফ্লাওয়ার এডুকেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বরপা লিটল ফ্লাওয়ার এডুকেয়ার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

তারাব পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলামের সভাপতিত্ব্রে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওমর ফারুক ভুইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, আশরাফুল আলম সিদ্দিকী, মাসুদুর রহমান, মনির হোসেন, হানিফ সাউদ, জাহাঙ্গীর হোসেন। লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. ফরহাদ ভুইয়া, তৌফিকুন নাহার মিতা, রাফিজা খাতুন, শুভ সিকদার ও অত্র স্কুলের শিক্ষক-শিক্ষীকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

About the author

SOFT PRO IT