বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মহীলা আ.লীগ নেত্রী স্মৃ‌তির বাবা মু‌ক্তি‌যোদ্ধা ইউনুস আর নেই

বন্দরের মুক্তিযুদ্ধের সংগঠক ইউনুস খানের ইন্তেকাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইশরাত জাহান খান স্মৃতির বাবা মো. ইউনুস খান (৮৫)ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সোমবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে দশটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

মরহুম ইউনুস খান ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক ও বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সহ সভাপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি)বাদ যোহর সিরাজদৌলা ক্লাব মাঠে জানাযা শেষে তাঁকে দাফন করা হবে।

About the author

SOFT PRO IT