রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রবাসী স্বামীর জমি পরকীয়া প্রেমিককে দিলেন স্ত্রী

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পরকিয়ার জেরে ফাতেমা বেগম নামের এক স্ত্রী প্রথম স্বামীর নামে থাকা ১৩ শতাংশ জমি জালজালিয়াতি করে দ্বিতীয় স্বামীর নামে রেজিষ্ট্রি করে নিয়েছে। শুধু তাই নয়, মালেয়শিয়ায় থাকা প্রথম স্বামীকে রেখে ওই স্ত্রী পরকিয়া করে  দ্বিতীয় স্বামীর হাত ধরে পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছে।

মালেয়শিয়া প্রবাসী ফারুক উদ্দিন আহাম্মেদ জানান, তার বাড়ি বন্দর থানার আলীসারদি এলাকায়। তিনি তার নামে রূপগঞ্জ উপজেলার বরাবো এলাকায় (দীঘিবরাবো মৌজায় সিএস ২০৬, এসএ ২১১ ও আরএস ৩৬৮ দাগের ১৩ শতাংশ জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন। গত ১৮ বছর আগে একই থানার মদনগঞ্জ এলাকার সেলিম আহামেদের মেয়ে ফাতেমা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসারে ১টি ছেলে ও ১টি মেয়ে সন্তান হয়। কর্মজীবনের তাগিদে তিনি ১৬ বছর ধরে মালেয়শিয়া কাজ করে আসছিলেন। বিদেশে থাকার সুযোগে স্ত্রী ফাতেমার সঙ্গে নারায়ণগঞ্জ সদর থানার রায়রোড এলাকার রওশন আলী সরকারের ছেলে শরীফ সরকারের পরকিয়া সম্পর্ক গড়ে উঠে।

এরপর প্রথম স্বামী ফারুক উদ্দিন আহামেদের নামে থাকা ১৩ শতাংশ জমি দ্বিতীয় স্বামী শরীফ  সরকারকে ভূয়া দাতা বানিয়ে প্রতারণার মাধ্যমে ফাতেমার নামে একটি আমমোক্তারনামা দলিল করে দেয়। আমমোক্তারনামা দলিলের ২০ দিন পর ফাতেমা বেগম আবার ওই ১৩ শতাংশ জমি সাব-কাবলা রেজিষ্ট্রি করে দেয় দ্বিতীয় স্বামী শরীফ সরকারের নামে।

প্রতারণা ও জালজালিয়াতি করে জমি রেজিষ্ট্রি করে নেয়ার সংবাদ পেয়ে ফারুক উদ্দিন আহামেদের নির্দেশে তারই ভাগিনা সারোয়ার উদ্দিন বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে দুটি মামলা দায়ের করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 January 2019

প্রবাসী স্বামীর জমি পরকীয়া প্রেমিককে দিলেন স্ত্রী

www.narayanganjbarta24.com