নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশ টাকা চাইলে আমাকে ফোন করবেন : এসপি হারুন

জনগণকে সেবা দিতে হকারদের তুলে দিয়েছি : এসপি হারুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, সমস্যায় পড়লেই নির্ভয়ে থানায় আসবেন। থানায় যদি জিডি করতে গেলে যদি কোনো পুলিশ সদস্য হয়রানি করে কিংবা টাকা চায় তাহলে সেখান থেকে আমাকে ফোন করবেন, বিষয়টি সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। ওই পুলিশ সদস্য থানায় থাকবে না। থানায় গেলে মামলা কিংবা জিডি করতে কোনো হয়রানির শিকার আপনারা হবেন না। আমি সারাদিন অফিসে থাকি। আমার কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি আপনাদের অভিযোগ থাকে তাহলে আমার অফিসে এসে জানাবেন। এছাড়া ৯৯৯ রয়েছে, সেখানেও আপনারা অভিযোগ জানাতে পারেন। সোমবার (২৮ জানুয়ারী) সকালে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশের বর্ণাঢ্য ‌র‌্যালী শেষে চাষাড়া শহীদ মিনারে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা জনগণকে সেবা দিতে চাই। আমরা সেজন্য হকারদের রাস্তা থেকে তুলে দিয়েছি। হকার ভাইদেরও ধন্যবাদ জানাই, তারা আমাদের কথা রেখেছেন। রাস্তার মধ্যে দোকানদারি করবে, রাস্তায় গাড়ি থামিয়ে লোক তুলবে, অবৈধ স্ট্যান্ড থাকবে। এসব অনিয়ম কোন মতে চলবে না। এর বিরুদ্ধ পুলিশের কঠোর অবস্থান থাকবে। মাদক ব্যবসায়ী, ঝুট সন্ত্রাসী, ভূমি দস্যুদের কোন ছাড় দেয়া হবে না। আমাদের এ্যাকশন অলরেডি শুরু হয়ে গেছে। আমরা বাল্যবিবাহের বিরুদ্ধেও অবস্থান নিয়েছি। বাংলাদেশ পুলিশ এখন বিভিন্ন ভাবে তাদের কাজ সম্পন্ন করছে। সাধারণ মানুষ আমাদের সার্ভিস পাচ্ছে কিনা সেটাও জানা উচিত। সেই হিসেবেই এই পুলিশ সপ্তাহ। আমরা এখন পুলিশ ফোর্স নয়, পুলিশ সার্ভিস।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম, ফতুল্লা মডেল থানার ওসি শাহ মঞ্জুর কাদির,ডিআইও-২ মো. সাজ্জাদ রোমন সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

About the author

SOFT PRO IT