রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পুলিশের গাড়ির ধাক্কায় মটর সাইকেল চালক আহত

রূপগঞ্জে পুলিশের গাড়ির ধাক্কায় মটর সাইকেল চালক আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : এশিয়ান হাইওয়ে সড়কে টহলরত পুলিশ গাড়ির ধাক্কায় মটর সাইকেল চালক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কে কোশাব এলাকায় ঘটনাটি ঘটে। আহত মটর সাইকেল চালক মো. দেলোয়ার হোসেন ভুইয়া (২৮) গাজীপুর জেলার বিনদান ধুপাপাড়া এলাকার মৃত ছমির উদ্দিন ভুইয়ার ছেলে। দেলোয়ারকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় পুলিশ একটি লেগুনা নিয়ে কোশাব এলাকায় টহল দিচ্ছিল। এসময় ঘটনাস্থলেই মটর সাইকেল চালক মাটিতে পড়ে গুরুতর আহত হয়। প্রাথমিক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়ার পর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

ভূলতা পুলিশ ফাঁড়ির নাসির উদ্দিন জানান, মটর সাইকেল চালক দেলোয়ার হোসেন ভুইয়া বেপরোয়া ভাবে মটর সাইকেলটি চালাচ্ছিল। কোশাব এলাকায় দেলোয়ার মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে আহত হয়েছে। সে মাথায় আঘাত পেয়েছে। তাকে তাৎক্ষনিকভাবে উন্নত চিকিৎসা জন্য ঢাকা পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT