আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আড়াইহাজারে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদ দাতা ) : আড়াইহাজারে ১৯৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহম্পতিবার (২৪ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলেন নরসিংদী জেলার পলাশথানাধীন তালতলা এলাকার ইয়াকুবের ছেলে আরমান, একই জেলার মাধবদীথানাধীন কাকশিয়া এলাকার শুকুর আলীর ছেলে শাহজালাল, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন তাউরা এলাকার ফারুকের ছেলে মারুফ।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহম্পতিবার রাতে পৃর্থক দুইটি স্থানে অভিযান চালিয়ে সাতগ্রাম এলাকা থেকে পুলিশ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃর্থক দুইটি মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT