সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু

মদ্যপানে মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদ দাতা ) : সিদ্ধিরগঞ্জে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  এ ঘটনায় আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আবুল হোসেনের ছেলে আশিক হোসেন (২০) ও একই এলাকার আলাউদ্দিন আক্তারের ছেলে আকিব উদ্দিন (২৪)।  খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, গত ২৩ জানুয়ারি (বুধবার) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় আমিনুর রহমানের বাড়িতে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল।  ওই অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপান পান করে চার যুবক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে আশিক ও আকিব মারা যান। অন্য দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

About the author

SOFT PRO IT