সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগনেতা নাসির উদ্দিনের সফলতা কামনা

প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগনেতা নাসির উদ্দিনের সফলতা কামনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও স্বার্থক হউক এমনটাই কামনা করেছেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন।

শুক্রবার ( ৪ জানুয়ারি) গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে নাসির জানান, বাংলাদেশের রাজনীতিতে মেধাবীদের প্রবেশ ও ছাত্র থাকাকালীন সময় থেকেই দেশের হাল ধরার মানসিকতা যাতে মনে জাগ্রত হতে পারে সে উদ্দেশ্যেই ৭১ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। তখন থেকেই এ সংগঠন দেশের সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে এবং দেশের যে কোন বিপদে গণমানুষের পাশে দাড়িয়ে থাকে।

কিন্তু মরণ নেশা মাদকের ছোবলে আজ ছাত্ররা বিপগামী। সমাজ আজ ধ্বংসের পথে। তাই আমি ছাত্রদের আহবান জানাব, আপনারা মাদক ছেড়ে দিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন, কারণ জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। আমরা নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরে আলম খাঁনের নেতৃত্বে দেশের জন্য কাজ করে যাবার অঙ্গিকার ব্যক্ত করছি।

About the author

SOFT PRO IT