বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর থানা ওসিকে ফুলের অভ্যর্থনা জানালেন জুলহাস সরকার

বন্দর থানা ওসিকে ফুলের অভ্যর্থনা জানালেন জুলহাস সরকার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপুর্ন ভূমিকা রাখায় বন্দর থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার(পিপিএম)কে ফুলের অভ্যর্থনা জানিয়েছেন বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সভাপতি জুলহাস সরকার। শুক্রবার (৪ জানুয়ারি) সকালে বন্দর থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ অভ্যর্থনা জানানো হয়।

এ সময় জুলহাস সরকার ছাড়াও আরো উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু নাছের, জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আরজু আহমেদ রুবেল, যুবলীগ নেতা মো. শাহ আলম, রইছ উদ্দিন মিয়া, মো আরমান প্রমূখ।

About the author

SOFT PRO IT