অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৩ দিন সীমানার বাইরে যেতে পারবে না রোহিঙ্গারা

৩দিন সীমানার বাইরে যেতে পারবে না রোহিঙ্গারা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : দেশে অবস্থানরত রোহিঙ্গাদের যাতে ভোটে বিশৃঙ্খলা বা ভোটের কাজে ব্যবহার করতে না পারে সে জন্য ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজারের ক্যাম্প সিল করে দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গত ২১ ডিসেম্বর শুক্রবার নির্বাচন কমিশনের এ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে জানিয়েছে ইসি।

নির্দেশনা সংক্রান্ত চিঠির অনুলিপি পররাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, ৩০ ডিসেম্বর নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদেরকে যেন নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ব্যবহার করতে না পারে বা তারা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে অথবা কোন দুষ্কৃতিকারী তাদেরকে ব্যবহার করতে না পারে সেজন্য বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। এক্ষেত্রে তাদের ক্যাম্পের বাইরে চলাফেরায় নিয়ন্ত্রণারোপ করার সিদ্ধান্ত দিয়েছে ইসি।

জননিরাপত্তা বিভাগে বলা হয়েছে, কোনো রোহিঙ্গা যেন ২৯ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে ৩১ ডিসেম্বর সকাল আটটা পর্যন্ত ক্যাম্প বা ক্যাম্পের চৌহদ্দি থেকে বের হতে না পারে অথবা অন্যত্র গমন করতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে নিবাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এনজিও কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও ত্রাণ ও জরুরি খাদ্য সেবাকে এর বাইরে রাখা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এই সময়ের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে যাতে কোনও এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী প্রবেশ করতে না পারে, তার জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে খাদ্য, ত্রাণ বা জরুরি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ক্যাম্পে প্রবেশের নিষেধাজ্ঞা বহির্ভূত রাখা যেতে পারে।

About the author

SOFT PRO IT