জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যাত্রাবাড়ীতে বাসে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

যাত্রাবাড়ীতে বাসে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ২৩ ডিসেম্বর  শনিবার মধ্য রাতে এই ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ব্যপারে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. আতাউর রহমান জানান, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট কাজ করছে। তবে কী কারণে বা কী ভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে সেটি জানা যায়নি।

About the author

SOFT PRO IT