রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে হানিফ নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভুলতা ফাঁড়ি পুলিশ। ১৭ ডিসেম্বর সোমাবার সকাল ৮টায় সাওঘাট পল্লী বিদ্যুত অফিসের সামনে ইয়াবা বিক্রির সময় তাকে ৫২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। গ্রেফতারকৃত হানিফ রূপগঞ্জের চনপাড়া বটতলা এলাকার মো. তাহের আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবত অত্র এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল এমন সংবাদ পুলিশের কাছে ছিল।

ভুলতা ফাঁড়ির ইন্সেপেক্টর রফিকুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাওঘাট এলাকা থেকে তাকে ৫২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT