সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

না.গঞ্জ-৩ আসনের ছাত্রলীগের সমন্বয়ক নির্বাচিত হলেন মোহাম্মদ হোসাইন

নারায়ণগঞ্জ-৩ আসনের ছাত্রলীগের সমন্বয়ক নির্বাচিত হলেন মোহাম্মদ হোসাইন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবা দাতা ) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের বাংলাদেশ ছাত্রলীগের সমন্বয়ক নির্বাচিত হলেন বাংলাদেশ ছাত্রলীগের সফল কেন্দ্রীয় উপ-ক্রিড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসাইন। গত ১৭ ই ডিসেম্বর(সোমবার) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়,বাংলাদেশ ছাত্রলীগের উপ-ক্রিড়া বিষক সম্পাদক ও সাবেক সহসভাপতি (ঢাকা বিশ্ববিদ্যালয়) সোনারগাঁয়ের সন্তান মোহাম্মদ হোসাইন কে সমন্বয়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন করেন বাংলাদেশ ছাত্রলীগের দুই কর্ণধার। সমন্বয়ক কমিটির অন্যান্য সদস্য হলেন-মোঃ তুহিন,আবু সাঈদ,মোঃইমন খান জীবন,নাজির হোসেন,মোঃসম্পদ মৃধা,আশরাফুল ইসলাম তৌহিদ,ইয়াসিন আরাফাত বাপন।

এ বিষয়ে সাংবাদিক রুবেল খান সাথে আলাপকালে মোহাম্মদ হোসাইন বলেন , আমাদের নেত্রীর নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগ আমাকে আমার নিজ এলাকা নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আমাকে পছন্দ করে আমার উপর নির্বাচনী অনেক দায়িত্ব অর্পণ করছেন। আমি পুরো উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সমন্বয় করে আমার সর্বোচ্চ চেষ্টা ও ক্ষমতা দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোটের প্রার্থী বর্তমান এম.পি জনাব লিয়াকত হোসেন খোকা কে সমর্থন করে নেত্রীর নির্দেশনা অনুযায়ী তাকে জয়ী করে আসনটি উপহার দিব ইনশাআল্লাহ।

এর জন্য আমি আমার সোনারগাঁয়ের সর্বস্তরের মানুষের কাছে আমাদের নেত্রীর নির্বাচিত প্রার্থীকে নিদিষ্ট প্রতীকে তাদের মূল্যবান ভোট প্রদান করার জন্য আহবান জানাই। উল্লেখ্যযে,মোহাম্মদ হোসাইন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 December 2018

না.গঞ্জ-৩ আসনের ছাত্রলীগের সমন্বয়ক নির্বাচিত হলেন মোহাম্মদ হোসাইন

www.narayanganjbarta24.com