আড়াইহাজার রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দু:শাসন প্রতিরোধে হাতপাখায় ভোট দিন : নাসির উদ্দিন

দু:শাসন প্রতিরোধে হাতপাখায় ভোট দিন : নাসির উদ্দিন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ -২ ( আড়াইহাজার) আসনের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আড়াইহাজার থানার হাইজাদি ইউনিয়নে হাতপাখার গণসংযোগ করেন। শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকাল ৫ টায় গণসংযোগকালে হাইজাদি ইউনিয়নবাসী হাতপাখা মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

আলহাজ্ব নাসির উদ্দিন বলেন, আমরা দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত। আমাদের যুব সমাজ মাদকে আক্রান্ত। এই শোচনীয় অবস্থা থেকে মুক্তি পেতে হাতপাখা মার্কার বিকল্প নেই। তাই আসুন হাতপাখা মার্কায় ভোট দেই, দুর্নীতি দু:শাসন প্রতিরোধ করি।

About the author

SOFT PRO IT