রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আর জুলুম করতে দেয়া হবে না : তৈমূর

এড.তৈমূর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হামলা, সোনারগায়ে বিএনপি প্রার্থীকে টিএনও ও ওসির সামনে মারধর এবং রুপগঞ্জে দলীয় নেতা-কর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা এড. তৈমূর আলম খন্দকার বলেছেন সরকারী দলকে আর জুলুম করার সুযোগ দেয়া হবে না। এখন থেকে সন্ত্রাসীদের প্রতিরোধ করা হবে।

আজ এক বিবৃতিতে এড. তৈমূর নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর বসে থাকার সময় নেই। সবাইকে একতাবদ্দ হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করেই ঘরে ফেরার শপথ নিতে হবে সবাইকে।

তিনি অবিলম্বে কারাবন্দী সকল নেতা-কর্মীর মুক্তি দাবী করেছেন।

About the author

SOFT PRO IT