বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

উন্নয়নের স্বার্থে আমরা স্বাধীনতার স্বপক্ষের দলকে নির্বাচিত করব : দুলাল প্রধান

উন্নয়নের স্বার্থে আমরা স্বাধীনতার স্বপক্ষের দলকে নির্বাচিত করব : কাউন্সিলর দুলাল প্রধান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো: সহিদুল ইসলাম শিপু ) : ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান বলেছেন, দেশের উন্নয়ন ও শান্তিতে বসবাস করার জন্য আপনারা মহাজোটের প্রার্থী সেলিম ওসমানকে নির্বাচত করবেন। আগামী ৩০ ডিসেম্বর  আরো একটি বিজয়ের দারপ্রান্তে  এসে পৌছে গেছি আমরা।

তিনি আরো বলেন, উন্নয়নের স্বার্থে আমরা স্বাধীনতার স্বপক্ষের দলকে নির্বাচিত করব। বন্দরে সার্বিক উন্নয়নে সেলিম ওসমানের প্রয়োজন। তাই দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে মহাজোট প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। ১১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৮টায় বন্দর ২৩ নং ওয়ার্ডস্থ একরামপুর জেলেপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরে প্রাঙ্গনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একরামপুর জেলেপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি মহাদেব এর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন মহানগর সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান কমল, শ্রমিকলীগ নেতা জাকির প্রধান প্রমুখ। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, সমাজ সেবক সোহেল, কামাল, জসিম, নূর ইসলাম, দ্বীনেশ চন্দ্র বর্মন, সাংগঠনিক সম্পাদক রানা প্রধান, মনুয়ার হোসেন মনু, নিরাপদ সড়ক চাই বন্দর থানা শাখার সাধারন স¤পাদক রিপন প্রধাণ, জাকির প্রধান, জসিম উদ্দিন প্রধান, সুমন প্রধান, কামাল হোসেন, লুৎফর রহমান, উজ্জল শেখ, লিখন, অপুসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

About the author

SOFT PRO IT