রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করবো : রাব্বী মিয়া

নির্বাচন সুষ্ঠ করার জন্য যা করা দরকার তাই করবো : জেলা প্রশাসক রাব্বী মিয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : নির্বাচন সুষ্ঠ করার লক্ষে যা করা দরকার তাই করা হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রাব্বী মিয়া। ১১ ডিসেম্বর মঙ্গলবার বিকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপগঞ্জ উপজেলায় ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মসূচীতে সভাপতিত্ব করাকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের কল্যানের সার্থে একটি শান্তিপূর্ন নির্বাচন প্রয়োজন। দেশ সবার আগে, দেশ বাঁচলে আমরা সবাই বাঁচবো।

এ সময় প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন, নির্বাচন ইনস্টিটিউটের মহা পরিচালক মোস্তফা ফারুক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটারনিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, সহকারী কমিশনার ভুমি আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 December 2018

সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করবো : রাব্বী মিয়া

www.narayanganjbarta24.com