রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে জমি দখলে বাঁধা দেওয়ায় দম্পতিকে কুপিয়ে জখম

কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : রূপগঞ্জে জোর পূর্বক বাড়ি-ঘর দখলের বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন এক দম্পতিকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  ১০ ডিসেম্বর সোমবার সকালে রূপসী প্রধান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সিরাজুল ইসলামের মামলার এজাহার থেকে জানা যায়, একই এলাকার দিলবর প্রধান, দায়েন প্রধান, সালমা বেগম, নুরুননাহার বেশ কিছু দিন ধরে সিরাজুল ইসলাম প্রধানের বাড়িঘর দখলের পায়তারা করে আসছে। এর জের ধরে সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে প্রবেশ বাড়িঘর ভাংচুর করে। ভাংচুরে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন সিরাজুল ইসলাম প্রধানকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন।

এ সময় তার স্ত্রী মাহফুজা ইসলাম বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।

About the author

SOFT PRO IT