বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংসদ সেলিম ওসমান কিছু নিতে আসেনি তিনি জনগণকে দিতে এসেছে : খান মাসুদ

সাংসদ সেলিম ওসমান কিছু নিতে আসেনি তিনি জনগণকে দিতে এসেছে : খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) :  নারায়ণগঞ্জ-৫ ( সদর –বন্দর ) আসনের মহাজোটের মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একে এম সেলিম ওসমান এর পক্ষে বন্দর আমিন এলাকাবাসীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর রবিবার বিকেল ৪টায় নাসিক ২২ নং ওয়ার্ড আমিন আবাসিকস্থ এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আমিন আবাসিক এলাকার মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ্ব গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ। প্রধান আলোচক হিসেব উপস্থিত ছিলেন, নাসিক ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে খান মাসুদ বলেন, দল যার যার সেলিম ওসমান সবার। তিনি দলমত নির্বিশেষে জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বন্দরবাসীর সুবিধার্থে ব্যক্তিগত অর্থ ব্যায় করে শীতলক্ষ্যা নদী পারা পারে ৬টি ট্রলারসহ ১নং খেয়াঘাটের টোল ফ্রি করে দিয়েছেন। সাংসদ সেলিম ওসমান  কিছু নিতে আসেনি তিনি জনগণকে দিতে এসেছে । আমরা বন্দরবাসী এমন দানবির সংসদ সদস্য পেয়ে সত্যিই খুব গর্বিত। তাই বন্দরের উন্নয়নের স্বার্থে আগামী ৩০ ডিসেম্বর লাঙ্গল মার্কায় ভোট দিয়ে সেলিম ভাইকে জয়যুক্ত করা আমাদের দায়িত্ব ।

এছাড়াও বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সহ-সভাপতি আক্তার হোসেন, মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক শারজাহান মিয়া, আশু খান, মো. মিলন, মো. সোহেল। উঠান বৈঠকে অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান, যুবলীগ নেতা মো. মাসুম, শেখ মমিন, ছাত্রলীগ নেতা মাইকেল বাবু, বাবু মোল্লা, শ্যামল, জাকির হোসেন, রাজু আহমেদ, ইমরান চিশতী, আমান, উজ্জ্বল হোসেন, হুমায়ুন, সজিব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

About the author

SOFT PRO IT