রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কালা ভাগ্নে নামে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জাহিদুল ইসলাম ওরফে কালা ভাগ্নে নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৪ নভেম্বর শনিবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম উপজেলার সোনাব এলাকার মৃত জাকির হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আরিফুর রহমান জানান, শনিবার রাতে রূপগঞ্জে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকির হোসেনকে একটি দেশীয় তৈরী ওয়ান সুটার গান ও একটি কার্তুজসহ সন্ত্রাসী জাহিদুল ইসলাম ওরফে কালা ভাগ্নেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে অস্ত্র মামলা হয়।

About the author

SOFT PRO IT