রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

খালেদা জিয়ার মুক্তির জন্য আবারো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে : কামাল

খালেদা জিয়ার মুক্তির জন্য আবারো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে : এটিএম কামাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষনা দিয়ে রনাঙ্গনে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছিলেন। দেশের লাখো মানুষ স্বাধীনতা ও গণতন্ত্রের জন্যে শহীদ হয়েছিল। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ বিপন্ন গণতন্ত্র ধ্বংসের পথে। জনগণের বাক স্বাধীনতা নাই, ভোটাধিকার নাই। ভিন্ন মতালম্বিদের দমনে গুম-খুন এখন নিত্য দিনের ঘটনা। নব্য বাকশালী কায়দায় একনায়কতন্ত্র চালিয়ে সারাদেশকে কারাগারে পরিনত করা হয়েছে। কোন সভ্য দেশে এমন পরিস্থিতি চলতে পারে না। এ থেকে মুক্তির একটিই পথ, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে আরো একটি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলেই এদেশের গণতন্ত্র মুক্তি পাবে।

২৫ নভেম্বর রবিবার সকালে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন ও সোনারগাঁও পৌর এলাকার বিভিন্ন গ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে -গ্রাম মার্র্চ- কর্মসূচি চলাকালিন সময় এটিএম কামাল এই সকল কথা বলেন।

এ সময় এটিএম কামাল ও বিএনপির নেতাকর্মীরা গ্রামের পথে হেটে হেটে দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে ছাপানো প্রচারপত্র সাধারণ মানুষের মাঝে বিলি করেন। কর্মসূচিতে অংশ গ্রহন করেন স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ এলাকাবাসী।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর থেকে -গ্রাম মার্চ- কর্মসূচির কার্যক্রম শুরু হয়। তারপর বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোনারগাঁয়ের প্রতিটি গ্রামে গ্রামে চলছে এই কর্মসূচি।

About the author

SOFT PRO IT