রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আলোচনা সভা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ৪৭ তম জাতীয় সমবায় দিবস-২০১৮ইং উপলক্ষে রূপগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ২৫ নভেম্বর রবিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সমবায় অফিসার নাছিমা শাহিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান। অন্যানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক অফিসার ওমর ফারুক, যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদ আলী, সূর্যতরুন বহুমুখি সমবায় সমিতির সভাপতি সোহেল রানা ও প্রমুখ।

About the author

SOFT PRO IT