বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাব নির্মাণ কাজের উদ্বোধণ করলেন আবু সুফিয়ান

শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাব নির্মাণ কাজের উদ্বোধণ করলেন আবু সুফিয়ান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরের ঐতিহ্যবাহী সমাজ কল্যাণমূলক সংগঠন শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাব নির্মাণ কাজের উদ্বোধণ করলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান। ২৪ নভেম্বর শনিবার সকাল ১১টায় বন্দরের এইচএম সেন রোডে দোয়ার মধ্য দিয়ে অর্ধকোটি টাকা ব্যায়ে নির্মাণাধীন এ কাজের সূচনা করা হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার সরদার, সহ-সভাপতি জিএম রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা জাালালউদ্দিন জালু, সাধারণ সম্পাদক জিএম মাসুদ,সাংগঠনিক সম্পাদক লাইক আহমেদ সিদ্দিকী বাবু, সহ-সম্পাদক সামসুর রহমান জসিম, সৈয়দ আবুল কাশেম, সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস মীর, সাংস্কৃৃতিক সম্পাদক মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক আজমল হোসেন বিদ্যুৎ, বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ,এইচ এম আলমগীর,মনির হোসেন, নূর মোহাম্মদ, সৈয়দ শহিদুর রহমান ও প্রমুখ।

About the author

SOFT PRO IT