সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে স্টিল মিলে গলিত লোহায় দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

সোনারগাঁয়ে স্টিল মিলে গলিত লোহায় দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের মদনপুরে মোন্তাহার স্টিল মিলের দগ্ধ ১৩ শ্রমিকের মধ্যে মাসুম মিয়া ও নয়ন মিয়া নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহত দুইজনেরই শরীরের ৯০ শতাংশ ঝলসে গিয়েছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ২টায় মাসুম ও সাড়ে ৩টার দিকে নয়ন মারা যান।

নিহত মাসুম বগুড়ার সোনাতলা উপজেলার রানীপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তাঁর মামা শাহ আলম জানান, মাসুম ওই স্টিল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত নয়ন মুন্সীগঞ্জ জেলার আব্দুর রশিদ ঢালীর ছেলে। তাঁর সহকর্মী মো. রাজু জানান, নয়নও ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান।

তিনি আরো জানান, নারায়ণগঞ্জে স্টিল মিলে ১৩ জন শ্রমিক দগ্ধ হয়েছিলেন। এঁদের মধ্যে মাসুম ও নয়ন নামে দুইজনের মৃত্যু হলো। বাকি দগ্ধ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। গত ২৩ নভেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মদনপুরে মোন্তাহার স্টিল মিলে রড তৈরির জন্য লোহা গলানোর সময় গলিত লোহা গায়ে পড়ে ১৩ শ্রমিক দগ্ধ হয়েছিলেন।

চিকিৎসাধীন দগ্ধরা শ্রমিকেরা হলেন, রুপক (২০), সুজন (২৮), রানা (২২), আরিফ (২২), সজিব (২৫), গোপাল মণ্ডল (২৬), সালাউদ্দিন (২৫), কবির (৩৫), জাফর (২৫), মানিক (২৬) ও শাকিল (২৫)।

About the author

SOFT PRO IT