রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  রূপগঞ্জে ড্রাম ট্রাক চাপায় কালী প্রসাদ রায় (৪৫) নামে ব্যবসায়ী নিহত হয়েছে। ১৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার তারাব পৌরসভার তেঁতলাব এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত কালী প্রসাদ রায় কায়েতপাড়া ইউনিয়নের বরুণা বসুলিয়া গ্রামের নিতাইকান্ত প্রসাদের ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাক আহাম্মেদ জানান, বৃহস্পতিবার সকালে কালী প্রসাদ তার খালাত ভাইয়ের বালু ভরাটের টাকার জন্য তেঁতলাবো এলাকায় যায়। রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা ড্রাম ট্রাক কালী প্রসাদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করে।

About the author

SOFT PRO IT