জাতীয় শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর, থাকছে না এমসিকিউ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর, থাকছে না এমসিকিউ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ১৮ নভেম্বর রবিবার। এবার পরীক্ষায় বহু নির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে শিক্ষার্থীরা ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা দেবে।

১৫  নভেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এসব কথা জানিয়েছেন।

মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন ছাত্রছাত্রী অংশ নেবে। এর মধ্যে ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন ছাত্র এবং ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন ছাত্রী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী ২৮ হাজার কম।

তিনি আরো জানান, ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার তিন লাখ ১৭ হাজার ৮৫৩ জন অংশ নেবে। এর মধ্যে একলাখ ৬৬ হাজার ৮১৪ জন ছাত্র এবং এক লাখ ৫১ হাজার ৩৯ জন ছাত্রী। এ পরীক্ষায় গতবারের চেয়ে ২৩ হাজার ৪৭২ জন ছাত্রছাত্রী বেশি অংশ নিচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানান, এ বছর সাত হাজার ৪১০টি কেন্দ্রে পরীক্ষা হবে। এর মধ্যে দেশে ৭ হাজার ৩৯৭টি এবং দেশের বাইরে ১২টি কেন্দ্রে পরীক্ষা হবে।

About the author

SOFT PRO IT