জাতীয় ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আগামী ২১ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

পবিত্র ঈদুল আজহা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) :  দেশের আকাশে ১৪৪০ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২১ নভেম্বর (১২ রবিউল আউয়াল) বুধবার পালন করা হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স)। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান এ সভায় সভাপতিত্ব করেন।

আনিছুর রহমান জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে ১৪৪০ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে।

আরবি -ঈদে মিলাদুন্নবী- শব্দের অর্থ মহানবী হজরত মুহম্মদ (স)-এর জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবীর (স) জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করেন।

About the author

SOFT PRO IT